এবার মিরপুরে ‘সাকিবিয়ান’দের স্লোগান

স্পোর্টস ডেস্ক: গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে একটা দল সাকিববিরোধী অবস্থান নিয়েছিল। সাকিবকে দল থেকে বাদ দেয়ার দাবি তুলে তারা বক্তৃতা-বিবৃতিও দিয়েছেন। সাকিবকে বাদ না দিলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে বিসিবি বরাবর স্মারকলিপিও দেয়া হয়েছে তাদের পক্ষ থেকে।

আজ (শুক্রবার) দুপুরে নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করে একটি দল আবার মিরপুর স্টেডিয়ামের সামনে সাকিবের পক্ষে দাঁড়িয়েছেন। ‘উই স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান’ হ্যাশট্যাগ দেয়া একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ‘সাকিব’, ‘সাকিব’ স্লোগান দিয়েছেন সেই সমর্থকেরা। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনও রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’।

এ ঘটনার কিছুক্ষণ আগেই ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের দলে সাকিবের জায়গায় তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে সুযোগ দেয়ার ঘোষণা আসে।

অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী এই স্পিনার গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যেই মিরপুর টেস্ট সাকিবের বিদায়ের মঞ্চ হওয়ার কথা ছিল, সেটি হয়ে উঠল মুরাদের দলে ফেরার উপলক্ষ।

ক্রিকেট/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *