১০ জুন ২০২১ (নিউজ ডেস্ক): জেনারেল পদে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি ২৪ জুন সেনাপ্রধান হিসেবে জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
শফিউদ্দিন আহমেদ সেনাসদরে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২৪ জুন থেকে তিনি তিন বছর সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন।
মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এসএম শফিউদ্দিন আহমেদ নবম লংকোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে যোগ দেন। গত নছর ডিসেম্বরে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি’র দায়িত্ব থেকে কিউএমজি করে সেনাসদরে আনা হয়।
সেনাপ্রধান/আরএম/রমু
















Leave a Reply