এসএসসি ৮৭-এর পদচারণায় মুখর বাংলা একাডেমি

২৬ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): বাংলা একাডেমির অমর একুশে বইমেলা প্রাঙ্গণ মুখর করে রেখেছে ১৯৮৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা৤ প্রতিদিন শত শত বন্ধুর মিলনমেলায় পরিণত হয়েছে একাডেমি প্রাঙ্গণ৤ ইতোমধ্যেই তাদের লেখা প্রেমের চিঠি সংকলন প্রকাশিত হয়েছে৤

বাংলা একাডেমির পুকুর পাড়ে ৭০২ নাম্বার স্টলের বরাদ্দ পেয়েছে সারা পৃথিবী ৮৭ নামক সংগঠন৤ এই সংগঠনের ব্যানারে গত আগস্ট মাসে অনুষ্ঠিত হয় প্রেমের চিঠি লেখা প্রতিযোগিতা৤ প্রতিযোগিতায় অংশ নেয়া চিঠিগুলো নিয়ে প্রকাশিত হয়েছে পঞ্চাশে মনচাষ নামের চিঠি সংকলন৤

বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক আসলাম সানী৤ মোড়ক উন্মোচন করতে গিয়ে আসলাম সানী বলেন, ১৯৮৭ সালে এসএসসি উত্তীর্ণ রাই বাংলাদেশের প্রাণ৤ শুধু তা-ই নয়, ১৯৮৭ সালটি জাতির জীবনে অনেকগুলো উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে৤

তিনি বলেন, ১৯৮৭ সালেই প্রথমবারের মত শুরু হয় জাতীয় কবিতা উৎসব৤ এছাড়াও স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক সংগ্রামে এই ৮৭ সালেই জীবন দিয়েছেন নূর হোসেন৤

জহির হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বইটির প্রকাশক ও সারা পৃথিবী ৮৭ গ্রুপের ক্রিয়েটর অ্যাডমিন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া বলেন, মনচাষে মনচাষ বইটি এক ধরনের সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লবের অনুঘটক৤ ১৯৮৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণরাই আজ সমাজের বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছে৤ তাদের হাত ধরেই সফল হবে চতুর্থ শিল্প বিপ্লব৤

তিনি বলেন, বাংলাদেশের অগ্রযাত্রার প্রধান সম্পদ ৮৭-এর বন্ধুরা৤ তারা তাদের মেধা ও শ্রম দিয়েই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রের কাতারে নিয়ে যেতে সর্বোচ্চ ভূমিকা রাখবে৤

পঞ্চাশে মনচাষ বইয়ের সম্পাদক রহমান মুস্তাফিজ বলেন, বাংলাদেশে পঞ্চাশ বছর; আমাদের পঞ্চাশ বছর- আমরাই বাংলাদেশ৤

তিনি বলেন, ৮৭-এর বন্ধুরা ইতিহাস সৃষ্টি করেছে নানা ক্ষেত্রে৤ এই ধারা অব্যাহত থাকবে৤

উল্লেখ্য, এবারের বইমেলায় সারা পৃথিবী ৮৭-এর স্টলটি সবার নজর কেড়েছে৤ ইতোমধ্যেই জনপ্রিয় সাহিত্যিক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, আবৃত্তিকার ড. শাহাদাৎ হোসেন নিপু-সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেছেন স্টলটিতে৤

পঞ্চাশে মনচাষ/এএমএম/কিউটি

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *