ওয়ানডে সিরিজে সাকিব থাকছেন না

২৯ জুন ২০২২ (স্পোর্টস ডেস্ক): ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ খেলবেন কিনা তা এখনও অমীমাংসিত। তবে জালাল ইউনুসের সাথে হওয়া তার অনানুষ্ঠানিক আলোচনা অনুযায়ী ওয়ান ডে সিরিজে তাকে পাচ্ছে না টিম বাংলাদেশ। বিসিবি সভাপতিও তেমন ইঙ্গিতই দিলেন। তার অর্থ দাঁড়াচ্ছে, ওয়ান ডে সিরিজে সাকিব থাকছেন না।

বুধবার হলো বিসিবির বোর্ড মিটিং। সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল সাকিবের ওয়ানডে ছুটি নিয়ে। তিনি জানান, সাকিব এখন পর্যন্ত ছুটির জন্য আবেদন করেননি।

পাপন বলেন, সাকিব যাওয়ার আগে আমি যেটা জানতাম, ও একবার বলছিল টেস্ট খেলবে না। সে ওয়ানডে টি-টোয়েন্টি খেলবে। পরে আমার সাথে যখন বসলো তখন বললো টেস্ট খেলবে সে। তারপর তো অধিনায়কই করা হলো। সে টেস্ট খেলতে গেছে।

বিসিবি সভাপতি বলেন, ওয়ানডের ব্যাপারে আমি যেটা শুনেছি, সে জালাল ইউনুসকে বলেছে ওয়ানডে না-ও খেলতে পারে, আগেই বলেছে। তবে অফিসিয়ালি বোর্ডকে এখনও কিছু জানায়নি। আপনারা চাইলে সেটা অফিসিয়াল ধরতেও পারেন, সে জালাল ভাইকে নাকি মৌখিকভাবে বলছে।

আগামী ২, ৩ ও ৭ জুলাই মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ। এরপর ১০, ১৩ ও ১৬ জুলাই হবে ওয়ানডে সিরিজের ম্যাচ।

সাকিব/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *