১৮ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): রূপালি পর্দার জনপ্রিয় চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ।
শনিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৪ বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার শেষ নিঃশ্বাস ত্যাগের সংবাদে তথ্যমন্ত্রী প্রয়াতের আত্মার শান্তিকামনা করেন। তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ডক্টর হাছান মাহমুদ তার শোকবার্তায় বলেন, দেড়শতেরও বেশি সিনেমার তারকা ওয়াসিম তার অভিনয়ের মধ্য দিয়ে এদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।
তথ্যমন্ত্রী/এসকেএম















