কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী

১৪ ফেব্রুয়ারি ২০২১ (নিউজ ডেস্ক): কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতি (কনকসাস)-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

রবিবার বেলা ৩টায় কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংবাদিক সমিতির উপদেষ্টা ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম।

অধ্যক্ষ আমেনা বেগম সাংবাদিক সমিতির সদস্যদের শুভেচ্ছা জানান। সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়ে শীর্ষে পৌঁছানোর।

এ সময় অধ্যাপক আমেনা বেগম বলেন, কনকসাস সদস্যরা গণমাধ্যমে কলেজের কর্মকাণ্ড তুলে ধরে কবি নজরুল সরকারি কলেজের ভাবমূর্তি উজ্জল করছে।

সংগঠনের সভাপতি মাঈন উদ্দিন আরিফ সাংবাদিক সমিতির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সদস্যদের শুভেচ্ছা জানান। বলেন, তথ্য প্রমাণ নিয়ে সাংবাদিকতা করতে হবে। সাংবাদিকতায় ঐক্যের কোন বিকল্প নেই।

তিনি আশা করেন, বস্তুনিষ্ঠতা ও সততার ধারাবাহিকতা বজায় রেখে সমিতি ভবিষ্যতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে।

অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষ ডক্টর খালেদা নাসরিন, শিক্ষক পরিষদের সম্পাদক আকবর হোসাইন ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষকরা উপস্তিত ছিলেন। এছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সহ-সভাপতি সালে আহমেদ, সাংগঠনিক সম্পাদক সবুজ আলম ফিরোজসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কনকসাস/এএমএম/টিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *