করোনায় আক্রান্ত কুস্তিগীর হাকুহো

০৬ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন জাপানের সেরা সুমো কুস্তিগীর হাকুহো। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। ঝুঁকি এড়াতে চিকিৎসকের পরমার্শ অনুসরণ করে চলছেন তিনি। তার সংস্পর্শে আসা মিয়াগিনো স্ট্যাবলের অন্য সুমো কুস্তিগীরদেরও করোনা পরীক্ষা করা হবে।

বুধবার জাপানের সুমো অ্যাসোসিয়েশনের (জেএসএ) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর: রয়টার্স।

জেএসএ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মঙ্গোলীয় বংশোদ্ভূত হাকুহো দেশটিতে সবচেয়ে বেশিদিন শীর্ষস্থানে থাকা সুমো তারকা। সম্প্রতি করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। তিনি এখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

আগামী ১০ জানুয়ারি জাপানে নতুন বছরের সুমো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এদিকে প্রতিযোগিতার ৫দিন আগে সুমোর ঘাঁটিতে করোনার হানায় দুশ্চিন্তায় পড়েছে জাপানের সুমো অ্যাসোসিয়েশন (জেএসএ)।

জাপান/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *