করোনায় আক্রান্ত মোস্তফা সরয়ার ফারুকী

৩১ জুলাই ২০২১ (বিনোদন ডেস্ক): করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি নিজেই।

পোস্টে তিনি লেখেন, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা কঠোরভাবে মেনে চলার পরও আমি পজিটিভ। তাই দয়া করে সবাই নিজের যত্ন নিন এবং মনোবল দৃঢ় রাখুন।

সবশেষ ফারুকী নির্মান করেছেন নিজের প্রথম ওয়েব ফিল্ম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’। যা চলতি মাসের ৯ তারিখ থেকে স্ট্রিমিং হচ্ছে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে। এতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, মারিয়া নূরসহ অন্যরা।

মোস্তফা সরয়ার ফারুকী/এসকেএম