করোনায় আক্রান্ত সাকিব, খেলছেন না চট্টগ্রাম টেস্ট

১০ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শুরুর আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান করোন আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার।

বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি বলেন, সাকিব আজ সকালে দেশে ফিরেছেন। নিয়ম অনুযায়ী করোনা ভাইরাস টেস্ট দিয়ে তার দলের সাথে যোগ দেয়ার কথা আগামীকাল। তবে আজ করা টেস্ট পজিটিভ এসেছে। সাকিব এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে আগামী ১৫-১৯ মে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ম্যাচটি। আর দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩-২৭ মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সাকিব আল হাসান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ