কলমাকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

নিউজ ডেস্ক, নেত্রকোনা: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গণেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যায় নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা এলাকার গণেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহিদুল ইসলাম এ অর্থদণ্ড করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, কুট্টাকান্দা এলাকার গণেশ্বরী নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন ওই ব্যক্তি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালানো হয়। পরে সরকারি আইন লঙ্ঘন করে নদী থেকে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০-এ দোষী সাব্যস্ত করে এ অর্থদণ্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নেত্রকোনা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ