কায়রোর হোটেলে খুকির মরদেহ

নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ ফাতেমা খান খুকির মরদেহ মিশরের কায়রোর একটি হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। সাতদিন আগে খুকি ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন। মঙ্গলবার হোটেল রুম থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

৪৪ বছর বয়েসি বিউটি এক্সপার্ট বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন তরুণীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।

ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী, জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। শাহজাদী ফেসবুক পেইজে লিখেছেন, “আমাদের প্রিয় দোস্ত ফাতেমা খান খুকি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোভিড নাইনটিনে আক্রান্ত হয়ে নয়, সাত দিন আগে তার লাশ পাওয়া গেছে মিশরের একটি হোটেলে। এইমাত্র আমাকে এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে।”

শাহজাদী আরও লিখেন, “গত সপ্তাহেই তার (খুকি) জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো কিংবা কিভাবে সে মারা গেল, তার কারণ কেউ জানে না। খুকি, কেন তুমি মিশর গিয়েছিলে? কেন?”

খুকির বান্ধবী নিউইয়র্কের টিভি উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া জানিয়েছেন, তিনিও খবরটি পেয়েছেন। তিনি বলেন, আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিশর গিয়েছিল, কারও সাথে গিয়েছিলের কিনা, কিংবা কারও সাথে দেখা করতে গিয়েছিলেন কিনা… তার কোনো কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।

জানা গেছে, ফাতেমা খান খুকি বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন মেসি’জ-এ কাজ করেছেন। থাকতেন নিউজার্সিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *