কিশোরগঞ্জে মদ্যপানে ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মদপান করে চারজন মারা গেছেন।

রোববার রাতে কুলিয়ারচরে একটি মদের দোকান থেকে মদ্যপান করে তারা বাসায় যাওয়ার পর বমি করতে থাকে। পরে তাদের পরিবারের সদস্যরা রাতেই স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোমবার সকালে একের পর এক তারা হাসপাতালে মারা যান।

নিহতরা হলেন, গিয়াস উদ্দিন, জহির রায়হান, গোবিন্দ বিশ্বাস ও দিলু মিয়া। এছাড়া হাবিবুর রহমান নামে আরেকজন ঢাকার একটি হাসপাতালে লাইফসাপোর্টে আছেন বলে জানা গেছে।

কুলিয়ারচর থানার ওসি গোলাম মোস্তফা ঘটনার কথা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, তারা মদ্যপান করে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

মদ্যপানে মৃত্যু/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ