কিশোরগঞ্জে সুস্থতার হার বেশি

কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে। এই নিয়ে সেখানে মোট আক্রান্ত হলেন ১৯৯ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কেউ মারা যায়নি। তবে এই পর্যন্ত মারা গেছেন ৫ জন।

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান আর্ট নিউজকে এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় সেখানে সুস্থ হয়েছে ৮ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হলেন ১৭২ জন।

ডাক্তার মুজিবুর রহমান জানান, শনাক্ত হওয়া ১৯৯ জন রোগীর মধ্যে ৫ জন মারা গেছেন। বাকি ১৯৪ জনের মধ্যে ইতোমধ্যেই সুস্থ হয়েছেন ১৭২ জন। বর্তমানে কিশোরগঞ্জে চিকিৎসা চলছে ২৮ জন আক্রান্ত রোগীর। এদের কয়েকজনের দ্বিতীয় ও তৃতীয় রিপোর্ট নেগেটিভ এসেছে।

ডাক্তার মুজিব বলেন, ২৪ জন কোভিড-১৯ পজেটিভ রোগী হোম বা হাসপাতালে আইসোলেশন এ আছেন। এরা ছাড়া আরও ৪ জন সন্দেহভাজন কোভিড-১৯ রোগী আইসোলেশনে আছেন।

তিনি জানান, কিশোরগঞ্জে বর্তমানে হোম কেয়ারেন্টাইনে আছেন ১৩১ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে কেউ নেই।

কিশোরগঞ্জের সিভিল সার্জন মুজিবুর রহমান সবাইকে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *