কুমিল্লায় ঘরে গাছ পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঘরের ওপর গাছ পড়ে কুমিল্লার নাঙ্গলকোটে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার হেসাখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- হেসাখাল খামারপাড়া গ্রামের ২৮ বছর বয়সী নিজাম উদ্দিন, তার স্ত্রী ২৪ বছর বয়সী সাথী আক্তার এবং তাদের শিশুকন্যা ৪ বছর বয়সী লিজা।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হেসাখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার মজুমদার।

তিনি জানান, রাতে প্রবল বেগে বাতাস শুরু হলে তাদের ঘরের ওপর একটি গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান মেহেবুব জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঝড়ে গাছ পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, নাঙ্গলকোটে নিহতদের পরিবারের পাশে থাকবে জেলা প্রশাসন, তা ছাড়া অন্যান্য এলাকায় ক্ষতি নিরুপণে কাজ করছে প্রশাসন।

লঞ্চ চলাচলা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *