০৮ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): হারারেতে বিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিনে মাহমুদউল্লাহ রিয়াদের দুর্দান্ত সেঞ্চুরির পর এবার ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন তাসকিন আহমেদ। আর সেই সাথে দলীয় সংগ্রহ চারশো পেরিয়েছে।
২৭০ রানে অষ্টম উইকেটের পতন ঘটে বাংলাদেশের। এরপর থেকেই তাসকিনকে নিয়ে প্রথমদিন শেষ করেন মাহমুদউল্লাহ। দ্বিতীয়দিনেও দুজনের ব্যাট থেকে আসছে রান। আর ইতোমধ্যেই নবম উইকেট জুটিতে অপ্রতিরোধ্য ১৩১ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটসম্যান।
১০৯ রানে মাহমুদউল্লাহ এবং ৫২ রানে অপরাজিত রয়েছেন তাসকিন আহমেদ।
এর আগে ম্যাচের প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফররত বাংলাদেশ দলের। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলেই জিম্বাবুইয়ান পেসার মুজারাবানির বলে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান।
দ্বিতীয় উইকেটে ব্যাট করতে আসা নাজমুল হাসান শান্তকেও সুবিধা করতে দেননি মুজারাবানি। তার বলে স্লিপে ক্যাচ তুলে দিয়ে ফেরেন শান্ত।
তৃতীয় উইকেটে জুটিতে চাপ সামলে দলের হাল ধরেন যাচ্ছেন সাদমান-মুমিনুল। এ সময় দুজন মিলে তুলেন ৬০ রান। ৬৪ বলে ২৩ রান করে আউট হন সাদমান। পরের উইকেটে মুশফিকুর রহিম নিয়ে আরও প্রতিরোধের চেষ্টা করেন মুমিনুল। কিন্তু অধৈর্য্য হয়ে মুশফিক ফিরেছেন ব্যক্তিগত ১১ রান। আর টেস্টে ফিরে ব্যাট হাতে কিছুই করতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ৫ বলে করেছেন মাত্র ৩ রান।
এদিকে আপনতালে খেলতে থাকা দলীয় অধিনায়ক মুমিনুল হক ক্যারিয়ারের আরও একটি ফিফটি তুলে নেন। এরপর দেখে-শুনেই খেলছিলেন তিনি। কিন্তু ব্যক্তিগত ৭০ রানে মেয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন মুমিনুল।
১৩২ রানে ৬ উইকেট হারানোর পর কিছুটা ভীতি সঞ্চার হয়েছিলো টাইগার শিবির। এমন সময় দলের হয়ে ক্রিজে খুঁটি গাড়েন লিটন-মাহমুদউল্লাহ। সপ্তম উইকেট জুটিতে দুজন মিলে গড়েন ১৩৮ রানের জুটি। হাফসেঞ্চুরি পূর্ণ করার পর হাঁটছিলেন সেঞ্চুরির পথেই। কিন্তু ৯৫ রানে ডোনাল্ড তিরিপানোর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। পরেই বলেই আউট হয়েছে বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
ক্রিকেট/এসকেএম















