ক্রান্তি খেলাঘরের বৃক্ষ রোপন

শিশু কিশোর সংগঠন ক্রান্তি খেলাঘর আসর এ বছরও পালন করেছে বৃক্ষরোপন কর্মসূচি। এ বছর রোপন করা হয় বিভিন্ন ধরনের ফলজ বৃক্ষ।

এবারের কর্মসূচিতে স্মরণ করা হয় খেলাঘরের সাবেক চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা, সদ্যপ্রয়াত অধ্যাপক ডক্টর আলী আসগরকে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকার চর কাশিপুরে ফলজ বৃক্ষ রোপন করেন খেলাঘরের কর্মী ও সংগঠকরা।

বৃক্ষ রোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। এছাড়াও ক্রান্তি খেলাঘর আসরের মামুন ভূঁইয়া, ঈদুল হাসান রিদওয়ান, রাজু আহমেদ ও মোরশেদ।

বৃক্ষ রোপন কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রান্তি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক তারেক উল্লাহ সজল। সংবাদ বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *