নিউজ ডেস্ক (কুড়িগ্রাম): চিলমারীতে পরিবেশবাদী সংগঠন ‘অরণ্যে’র উদ্যোগে ও গ্যাটসবি ওয়ারস এর সহযোগিতায় সবুজ উৎসব ২০২৪ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় চিলমারী উপজেলার ফকিরের হাট উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে ৬০০ আমের চারা বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধিতে ফুল গাছের চারা রোপণ করা হয়। এসময় শিক্ষার্থীদের বৃক্ষরোপণের সঠিক নিয়ম শেখানো হয়। পরিবেশের জন্য ক্ষতিকর গাছ ইউক্যালিপ্টাস, একাশিয়া, মেহগনি, রেইনট্রি রোপণে নিরুৎসাহিত করা হয়। সেই সাথে দেশীয় জাতের ফলজ ও বনজ গাছ রোপণে উৎসাহিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চিলমারী উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান অধ্যাপক রোকনুর জামান শাহিন, ফকিরের হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল আমিন, অরণ্যে উপদেষ্টা নুর আমিন, অরণ্যের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল ইসলাম জুহানসহ অরণ্যের সদস্যরা।
বক্তারা বলেন, গাছ আমাদের উপকারী বন্ধু। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প নেই। তাই প্রত্যেকেরই উচিত পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশ নেয়া। কেননা বৃক্ষহীন পরিবেশ জীবন-জীবিকার জন্য ভয়াবহ হুমকি। গাছ লাগানোর পাশাপাশি তা বাঁচাতেও হবে। তাহলে আমাদের বনজ সম্পদ বৃদ্ধি পাবে, পরিবেশও সুন্দর হবে।
বৃক্ষরোপণ/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply