ক্রিকেট খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ

২৪ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা খন্দকারপাড়া ও কুট্টাপাড়া ডাইনপাড়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কুট্টাপাড়া গ্রামের কামারবাড়িসংলগ্ন খালি জমিতে খন্দকারপাড়া ও ডাইনপাড়ার একদল কিশোর ক্রিকেট খেলছিল। খেলার একপর্যায়ে কিশোরদের মধ্যে বিরোধ লাগে। বিরোধের জেরে খন্দকারপাড়া ক্রিকেট দলের সদস্যরা ডাইনপাড়ার দলের সজিব মিয়াকে মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসী ইট-পাটকেল ও লাঠিসোটা নিয়ে দুই পাড়ার মাঝখানের জমিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আধাঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৫ পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ২০ জন।

আহত পুলিশ সদস্যরা হলেন সরাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামে আরেক এসআই, পুলিশ সদস্য জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম। অহত বাকিদের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, বড় ধরনের সংঘাত এড়াতে দুইজন কর্মকর্তাসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়াও সংঘর্ষে আহত হয়েছেন উভয় পক্ষের বেশ কয়েকজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

সংঘর্ষ/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *