ক্র্যাক করলো ঢাকা প্লাটুন

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিশাল স্কোর ছুতে ছুটছিল ঢাকা প্লাটুন। তাদের পৌঁছানোর কথা ছিল ২২২ রানের বন্দরে। শুরুতেই হোঁচট খেয়েও মাশরাফির প্লাটুন প্রায় পৌঁছে গিয়েছিল বন্দরের কাছে। ইনিংসের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পরে ঢাকার ব্যাটসম্যানরা। বিপিএলের চলতি মৌসুমের সর্বোচ্চ রানের টার্গেট তাড়া করে প্রায় হারিয়ে দিচ্ছিল চ্যালেঞ্জার্সকে। শেষ পর্যন্ত ১৬ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ম্যাশ অ্যান্ড কোং।

এর আগে, চ্যালেঞ্জার্স নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ২২১ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ২৮ বলে ৫৯ রানের ঝলমলে ইনিংস খেলেন। বিদায় নেন মাহমুদের বলে মোমিনুলের হাতে ক্যাচ দিয়ে।

চট্টগ্রামের সায়মন্স ৩৬ বলে ৫৭ করে রান আউট হন। এছাড়া কায়েস করেন ২৪ বলে ৪০ রান। আভিস্কার সংগ্রহ ১৩ বলে ২৬, ওয়ালটনের ১৮ বলে অপরাজিত ২৭ ও নূরুল করেন ৪ বলে অপরাজিত ৭ রান।

ঢাকার মাহমুদ ৫৫ রানে ২ ও সাকিল ২৭ রানে এক উইকেট নেন। মাশরাফি ও শহীদ আফ্রিদী কোন উইকেট পাননি।

চ্যালেঞ্জার্সের চ্যালেঞ্জের জবাব দিতে গিয়ে ২০৫ রানে থেমে যায় ঢাকা প্লাটুনের ইনিংস। কুশল পেরেরার ৪৭ রানের ঝড়ো ইনিংস পরাজয় এড়াতে পারেনি ঢাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *