নিউজ ডেস্ক: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালের দিকে আলুটিলা জার্মপ্লাজম এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে রয়েছে। তবে নিহতের পরিচয় এখনও পাওয়া যায়নি।
মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার শান্তিময় ত্রিপুরা ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালের দিকে স্থানীয়রা জুমে কাজ করতে গেলে জার্মপ্লাজম এলাকায় গুলিবিদ্ধ লাশ দুটি দেখতে পায়। পরে তারা মাটিরাঙ্গা থানা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ দুটি উদ্ধার করে।
খাগড়াছড়ি/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply