গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্বার

১৪ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, হবিগঞ্জ): হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তবর্তী নিজনগর গ্রামের একটি গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ওই গ্রামের এক নারী খড় আনতে গিয়ে বাড়ির পাশে একটি জামগাছে লাশটি ঝুলতে দেখেন।

ওই যুবকের নাম ছানাউল হক নিরু। তার বয়স ৩৫ বছর। তিনি ওই গ্রামের আব্দুল মমিন মাষ্টারের ছেলে।

পুলিশ জানান, নিরুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। এছাড়া একাধিক ডাকাতি ও মাদক মামলায় ইতোপূর্বে তিনি গ্রেফতার হয়েছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, সকালে খবর পাওয়ার পর কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই বাবুল চৌধুরীকে ঘটনাস্থলে পাঠানো হয়।

এ ঘটনার ছুরতহাল প্রস্তুতকারী এসআই বাবুল চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। মৃত্যুর সঠিক কারণ জানাতে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *