গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সুপারিশে ১৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন দলীয় চেয়ারম্যান।
জাতীয় পার্টি চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমএম নিয়াজ উদ্দিনকে আহবায়ক এবং মোশারেফ হোসেনকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়। আগামী ৬ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে গাজীপুর মহানগর জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেয়া হয়েছে।
জাপা/টিটি/আরএম














