গাজীপুরে মদ পানে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পূর্ব চান্দরা সরকারবাড়ী এলাকায় শুক্রবার মধ্যরাতে মদ পানে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তারা দুজনই ওই এলাকার দুলাল সরকারের বাড়িতে থেকে মাংস বিক্রি করতেন।

নিহতরা হলেন- জয়পুরহাটের পাচঁবিবি উপজেলার পূর্ব বালীখোলা গ্রামের আজিবর হোসেনের ছেলে হেলাল উদ্দিন অপরজন হলেন দিনাজপুরের ঘরেরপার শিমুলতলা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল ইসলাম।

পুলিশ জানায়, শুক্রবার রাতে দুইজন বাংলা মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম জানান, বিষক্রিয়ায় দুইজনের মৃত্যুর ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ