গুরবাজের শতকে হোয়াইটওয়াশ এড়াল আফগানিস্তান

২৮ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।

ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৬ দশমিক ৫ বল খেলে মাত্র ১৯২ রান করেই অলআউট হয় টাইগাররা। জবাবে আফগানিস্তান তিন উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় ৪০ দশমিক ১ ওভার খেলেই।

এদিকে আফগানরা শেষ ম্যাচে জয় তুলে নেয়ায় বাংলাদেশ এখন সিরিজ জিতল ২-১ ব্যবধানে।

আফগানিস্তানকে এমন সহজ জয় এনে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। তিনি ১১০ বল খেলে ১০৬ রানের অপরাজিত ইনিংস খেলেন। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন রহমত শাহ। তিনি ৬৭ বল খেলে ৪৭ রান করেন। এছাড়া তাদের আরেক ওপেনার রিয়াজ হাসান ৪৯ বল খেলে ৩৫ রান করেন।

রিয়াজ ও গুরবাজ উদ্বোধনী জুটিতেই দলকে ৭৯ রান এনে দেন। ফলে তারা পরবর্তীতে খুব সহজ জয় তুলে নেয়।

এর আগে, টসে জিতে ব্যাট করতে নেমে ৪৬ দশমিক ৫ ওভারে ১৯২ রানে অলআউট হয় বাংলাদেশ। গত ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন দাস এই ম্যাচেও আবির্ভূত হন ত্রাতা হিসেবে। ১১৩ বলে ৭টি চারের সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। তিনে নামা সাকিব করেন ৩৬ বলে ৩০।

শেষ পর্যন্ত অপরাজিত থেকে মাহমুদ উল্লাহ রিয়াদের সংগ্রহ ৫৩ বলে ২৯। ২৫ বলে তামিম করেছেন ১১ রান। এছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছেতে পারেননি আর কোনও বাংলাদেশি ব্যাটসম্যান।

আফগান বোলারদের মধ্যে সেরা ছিলেন রশিদ খান। ১০ ওভারে ৩৭ রানের বিনিময়ে তার শিকার তিন উইকেট। ১০ ওভারে মাত্র ২৯ দিয়ে দুটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নবি। ম্যাচসেরা হয়েছেন গুরবাজ।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *