২৫ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, যশোর): যশোরের ঝিকরগাছায় সুমাইয়া আক্তার নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার চাপাতলা গ্রামের একটি পটলক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
২৫ বছর বয়সী সুমাইয়া শার্শা উপজেলার লক্ষণপুর গ্রামের আইয়ুব হোসেনের স্ত্রী। লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার গণমাধ্যমকে জানান, সকাল ৬টার দিকে ঝিকরগাছার চাঁপাতলা গ্রামের ঝিনুকদাহ মাঠে পটলক্ষেতে কাজ করতে যান গোলাম মোস্তফা নামে এক ব্যক্তি। এ সময় ক্ষেতের মধ্যে এক নারীর রক্তাক্ত লাশ দেখে থানায় খবর দেন। লাশের গলাকাটা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে।
মরদেহ উদ্ধার/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply