২৭ মার্চ ২০২২ (আর্ট নিউজ ডেস্ক): হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করার সময় দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বামজোট ডাকা সোমবারের হরতালকে কেন্দ্র করে মাগুরা, ফরিদপুর, সিরাজগঞ্জ, নেত্রকোণা ও গাইবান্ধায় হামলা, মামলা ও ধরপাকড় চলছে বলেও দাবি করেন দলটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

গ্রেফতারকৃত তিন জন
রোববার আর্ট নিউজকে তিনি জানান, আজ (রোববার) গাইবান্ধায় হরতালের সমর্থনেকরা মিছিলে পুলিশ হামলা চালিয়েছে। এ সময় সিপিবির নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করা হয় এবং তিনজনকে গ্রেফতার করা হয়।
সিপিবি সূত্রে জানা গেছে, গাইবান্ধা থেকে ওয়ারেস সরকার, রানু সরকার ও নীলুফার শিল্পীকে গ্রেফতার করা হয়েছে।
সিপিবি সভাপতি শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে গ্রেফতারকৃতদের মুক্তি দাবি করেন এবং দমন পীড়ন বন্ধের আহ্বান জানান।
হরতাল/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply