চতুর্থ বছরে আর্ট নিউজ

নিউজ ডেস্ক: চতুর্থ বছরের যাত্রা শুরু হলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ‘আর্ট নিউজের’। ২০১৯ সালের ৮ নভেম্বর প্রথম সংবাদ প্রকাশের মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই নিউজ পোর্টালটি। স্রোতের উল্টোমুখে চলছে আর্ট নিউজ। বিপরীতমুখী এই পথচলা অব্যাহত রাখবে আর্ট নিউজ।

আর্ট নিউজের প্রকাশক ও সম্পাদক কাজী তামান্না তৃষা তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঠকদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি জানান, মুক্তিযুদ্ধ, বাংলাদেশ, বঙ্গবন্ধু ও মৌলিক শিক্ষার ওপর গুরুত্ব দেয়ার অঙ্গীকার নিয়ে আর্ট নিউজ যাত্রা শুরু করে। গত তিন বছরে আমরা নিরপক্ষেতার সাথে সংবাদ পরিবেশন করেছি। তবে মুক্তিযুদ্ধের বিষয়ে নিরপেক্ষতা অবলম্বন করিনি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় এবং সন্ত্রাস, জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে আর্ট নিউজ বলিষ্ঠ ভূমিকা রাখছে।

আর্ট নিউজের প্রতিষ্ঠাতা প্রধান সম্পাদক রহমান মুস্তাফিজ প্রতিষ্ঠা বার্ষিকীতে পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, খুব অল্প সময়েই আর্ট নিউজ পাঠকপ্রিয়তা পেয়েছে। আর্ট নিউজ সবসময়ই গণমানুষের পক্ষের শক্তি হিসেবে তার ওপর অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।

রহমান মুস্তাফিজ জানান, ২০১৯ সালের ৮ নভেম্বর আর্ট নিউজ প্রথমে যাত্রা করে আর্ট নিউজ বিডি ডট কম নামের ডমেইন দিয়ে। পরে, ২০২০ সালের মে মাসে শুরু হয় আর্ট নিউজ ডট কম ডট বিডি নামের ডমেইন দিয়ে। বর্তমানে দুইটি সাইটই চালু রয়েছে।

তিনি আর্ট নিউজের অগ্রযাত্রায় সবার সহায়তা কামনা করেন।

আর্ট নিউজ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *