চলনবিলে শিকারির কাছ থেকে রক্ষা পেল ১৫টি বক

নিউজ ডেস্ক: সিংড়ার চলনবিলে দুর্গম এলাকায় অভিযান চালিয়ে শিকারির কাছ থেকে ১৫টি বকপাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা।

সোমবার কাকডাকা ভোরে কাদাপানি মাড়িয়ে চলনবিলের সামারকোল এলাকা থেকে এ পাখি উদ্ধার করা হয়। এ সময় আর কোনও দিন পাখি শিকার করবে না মর্মে মুচলেকা নিয়ে সোহেল নামে এক কিশোর পাখি শিকারিকে তার অভিভাবকের জিম্মায় দেয়া হয়।

ধ্বংস করা হয় পাখি শিকারের বিশেষ ফাঁদ তিনটি কিল্লা ঘর। পরে পাখিগুলো সামারকোল বাজার ও চামারী ইউনিয়ন পরিষদ চত্বরে অবমুক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাদিক ও পরিবেশকর্মী শারফুল ইসলাম খোকন, আব্দুর রশিদ, জুবায়ের হক, আবু কাহার, হাবিব প্রমাণিক, রিপন হোসেনসহ অন্যরা।

বক অবমুক্ত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ