চিকিৎসা নিয়ে দেশে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন ধরেই মেরুদণ্ডের কোমরের দিকের অংশের সমস্যায় ভুগছেন তামিম ইকবাল। অস্ত্রোপচার করালে তাকে তিন-চার মাস মাঠের বাইরে থাকতে হবে। এবার লন্ডনে মেরুদণ্ড বিশেষজ্ঞ টনি হ্যামন্ডের কাছে দুই দফা ব্যথানাশক ইনজেকশন নিয়ে দেশে ফিরেছেন তামিম।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ঢাকায় ফিরছেন জাতীয় দলের এ অধিনায়ক।

এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের কারণে ব্যথানাশক ইনজেকশন নিয়ে ফিরছেন তামিম।

দেশে ফেরার পর আগামী এক সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকবেন তামিম। পরের এক সপ্তাহ একটু একটু করে ফিটনেস এবং পুনর্বাসনের কাজ করবেন।

বিশ্রাম-পরবর্তী কয়েক দিন তামিম ব্যথামুক্ত থাকলে আশা করা যায় আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোপুরি অনুশীলনে ফিরতে পারবেন।

তামিম/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ