চিত্রনায়িকা একা কারাগারে

চিত্রনায়িকা একা’র ফাইল ছবি

১ আগস্ট ২০২১ (বিনোদন ডেস্ক): গৃহকর্মীকে হত্যাচেষ্টা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা একাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এই আদেশ দেন।

এর আগে গৃহকর্মী হাজেরা বেগমকে হত্যাচেষ্টার অভিযোগে চিত্রনায়িকা একাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তার বাসায় অভিযান চালিয়ে পাঁচটি ইয়াবা, গাঁজা ও মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দুইটি পৃথক মামলা হয়।

আরও পড়ুন: পরীমনির মামলায় জামিন পেলেন নাসির-অমি

আদালত সূত্রে জানা গেছে, গৃহকর্মীকে হত্যাচেষ্টার মামলায় একাকে তিন দিন এবং মাদক মামলায় তিন দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষে একাকে রিমান্ডে নেয়ার স্বপক্ষে যুক্তি তুলে ধরেন সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু ও তাপস কুমার পাল। অপর দিকে একার আইনজীবী জামিনের আবেদন করেন।

আদালত দুই পক্ষের বক্তব্য শুনে একাকে রিমান্ডে নেয়ার আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন: চলচ্চিত্র শিল্পকে রক্ষা করতে হবে

মামলায় অভিযোগ আনা হয়, গৃহকর্মী হাজেরা বেগম মাসিক তিন হাজার টাকা বেতনে কাজ নেন। তিন মাস ধরে তিনি একার বাসায় কাজ করে আসছিলেন। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে একার কাছে পাওনা বকেয়া বেতনের দুই মাসের টাকা চান। তখন একা টাকা না দিয়ে হাজেরাকে মারপিট করে গুরুতর জখম করেন।

একা/এসকেএম/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *