০৯ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): নিত্যপণ্য চিনির দাম নতুন করে নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনারস অ্যাসোসিয়েশন। প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে মিলমালিকদের বৈঠকে এ দাম নির্ধারণ করা হয়।
বিশ্ববাজারে চিনির দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারে চিনির নতুন দাম নির্ধারণ করা হলো।
বাজারে বছরের বড় অংশ জুড়ে প্রতিকেজি ৬০ টাকা থেকে ৬৫ টাকার মধ্যে ছিল চিনির দাম। তবে গত আগস্টের শুরু থেকে চিনির দাম বাড়তে থাকে।
বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি বিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামন এ বিষয়ে বলেন, চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠে গিয়েছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতিকেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকার মধ্যে বিক্রি করতে হবে।
এসময় বৈঠকে চিনি উৎপাদনকারী সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, দেশবন্ধু গ্রুপসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চিনি উৎপাদন/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply