ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক নেতা এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মাসুদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় থানায় সোপর্দ করা হয়। এরপর হাসপাতালে নেয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

শনিবার দিবাগত রাতে রাবি সংলগ্ন বিনোদপুর বাজারে তার ওপর হামলা হয়। বিষয়টি নিশ্চত করেছেন নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি এসএম মাসুদ পারভেজ।

তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে রাতে বিনোদপুর বাজারে মাসুদের ওপর হামলা হয়। পরে একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার থানায় নিয়ে যায়। কিন্তু মতিহার থানায় ৫ আগস্টের সহিংসতার কোন মামলা নেই। তাই তাকে বোয়ালিয়া থানায় আনা হয় যেন তাকে কোন সহিংসতার মামলায় গ্রেফতার দেখানো হয়।

ওসি বলেন, গণপিটুনিতে গুরুতর আহত হয়েছিলেন মাসুদ। তার শারীরিক অবস্থা দেখে সেনাবাহিনীর সহায়তায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। এখন পরিবার চাইলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আব্দুল্লাহ আল মাসুদ রাবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। তিনি নগরীর বুধপাড়ার বাসিন্দা ছিলেন।

হামলা/এএমএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *