জনগণকে সাথে নিয়ে বিএনপির ষড়যন্ত্রের সমুচিত জবাব দেয়া হবে

২৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির সব ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার বিকেলে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, যতই ষড়যন্ত্র হোক, আগামী নির্বাচনে জনগণ শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে।

তিনি বলেন, বিএনপি ষড়যন্ত্রকারীদের দল। ভোট কারচুপি করে ক্ষমতায় এসেছিল। এখন নির্বাচন আসলে তারা ভয় পায়। ক্ষমতায় যাওয়ার জন্য কানাগলি খুঁজতে থাকে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, জাতির মুক্তি ও একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সংগ্রাম করেছেন। বারবার কারাবরণ করেছেন। কিন্তু কতিপয় ষড়যন্ত্রকারী ও আন্তর্জাতিক চক্রান্তে ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু তার পরিবারের সদস্যসহ নির্মমভাবে নিহত হন। খুনিরা ভেবেছিল, তার মৃত্যুর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংস করা যাবে। কিন্তু তা ভুল প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধু মানুষের মণিকোঠায় বেঁচে আছেন।

শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আজহারুল ইসলাম বুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন এবং উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *