জন্মসনদ দিয়ে টিকা পাবে ড্রপ আউটের শিকার শিক্ষার্থীরা

৩০ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): অবশেষে ড্রপ আউটের শিকার শিক্ষার্থীরা টিকার আওতায় আসছে। আর্ট নিউজে গেল শুক্রবার এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমন ঘোষণা দিলেন।

রবিবার সকালে মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য দেন। বলেন, করোনার টিকার নেয়ার বয়সসীমাও কমানো হয়েছে। এখন থেকে ১২ বছর ও তার বেশি বয়সি শিশুদেরও টিকা দেয়া হবে।

ড্রপ আউটের শিকার শিশুদের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেনে, এখন থেকে যারা স্কুলে যায় না তারাও টিকা পাবে। তারা জন্মসনদ নিয়ে এলে টিকা পাবে।

উল্লেখ্য, গত শুক্রবার (২৮ জানুয়ারি) আর্ট নিউজের সংবাদে বলা হয়, টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে কয়েক হাজার শিশু। মূলত ড্রপ আউটের কবলে পড়া শিশুরাই আসছে না টিকার আওতায়।

 

আরও পড়ুন: ড্রপ আউটের শিকার শিক্ষার্থীদের টিকার আওতায় আনার উদ্যোগ

শুক্রবার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি আর্ট নিউজকে আশ্বস্ত করে জানান, তিনি এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন। কবে নাগাদ কথা বলবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি রোববার কথা বলে নেবো, ইনশাআল্লাহ।’ বলেন, ‘যারা ড্রপ আউেটর শিকার তারাও টিকা নিতে পারবে। তাদের পরিচয় সংক্রান্ত কিছু লাগবে কিনা তা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে ঠিক করে নেয়া যাবে।’

ড্রপ আউট/এএমএম/টিটি

আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ