২৮ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): শিক্ষার্থীদের ইতোমধ্যেই করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। তবে এই টিকাদান কর্মসূচি থেকে বাদ যাচ্ছে কয়েক হাজার শিশু। মূলত ড্রপ আউটের কবলে পড়া শিশুরাই আসছে না টিকার আওতায়। তবে আর্ট নিউজের নেয়া উদ্যোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানিয়েছেন, এ বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলবেন।
শুক্রবার শিক্ষামন্ত্রী দীপুমনি আর্ট নিউজকে জানান, আগামী রোববার তিনি ড্রপ আউটের শিকার শিক্ষার্থীদের টিকার বিষয়ে কথা বলবেন।
তিনি জানান, ‘যারা ড্রপ আউেটর শিকার তারাও টিকা নিতে পারবে। তাদের পরিচয় সংক্রান্ত কিছু লাগবে কিনা তা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলে ঠিক করে নেয়া যাবে।’
আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি (শিক্ষামন্ত্রী) রোববার কথা বলে নেবো, ইনশাআল্লাহ।’
উল্লেখ্য, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারিদের টিকা দেয়া শুরুর পর খুলে দেয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান। সে সময় থেকে শুক্রবার আর্ট নিউজের অনুসন্ধানের পূর্ব পর্যন্ত ড্রপ আউটের শিকার শিক্ষার্থীদের টিকার বিষয়টি বিবেচনায় আসেনি।
আরও পড়ুন: আর্ট নিউজ পরিবারে করোনার থাবা
প্রতিবছরই আর্থিক অস্বচ্ছ্বলতাসহ নানা কারণে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে অসংখ্য শিশু ড্রপ আউটের শিকার হয়। ২০২০ সালে করোনা ভাইরাসের কারণে অসংখ্য অভিভাবক কর্মহীন হয়ে পড়েন। এমতাবস্থায় স্কুলের বেতন ও ফি পরিশোধ করতে না পারায় অসংখ্য শিশুকে অনলাইন ক্লাস থেকে বের করে দেয়া হয়। এদের একটি বড় অংশই আর শিক্ষা প্রতিষ্ঠানে ফিরতে পারেনি। ফলে সরকার শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক টিকা নিবন্ধন এবং শিক্ষা প্রতিষ্ঠানে টিকা কার্যক্রম শুরু করে তখন এসব শিক্ষার্থী টিকার আওতায় আসেনি।
শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি রোববার এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে আলোচনা করে ব্যবস্থা নিলে কয়েক হাজার শিক্ষার্থীর টিকার আওতায় আসার পথ সুগম হবে।
ড্রপ আউট/এএমএম/টিটি
আরও সংবাদ পড়তে ক্লিক করুন: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply