২ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।
শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন।
রেজাউল ইসলাম ভূঁইয়া জানান, জিয়া উদ্দিন আহমেদ বাবলুর লাশ এখনও হাসপাতালে রাখা আছে। জাতীয় পার্টির সিনিয়র নেতারা কিছুক্ষণের মধ্যেই বৈঠকে বসবেন। এরপর তার জানাজা ও দাফনের বিষয় সিদ্ধান্ত হবে।
গত মাসের শুরুর দিকে করোনা ভাইরাসে আক্রান্ত হন বাবলু। গত ৬ সেপ্টেম্বর তাকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শ্যামলীর বাংলাদেশ স্পশালাইজড হাসপাতালে নেয়া হয়।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পালন করা বাবলু দুই দফায় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন।
জাতীয় পার্টি/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply