নিউজ ডেস্ক: জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে মুক্তিযুদ্ধের চেতনার ফোরাম ফরিদা ইয়াসমিন-শ্যামল দত্ত পরিষদ ও জাতীয়তাবাদী ফোরাম সবুজ-ইলিয়াস পরিষদ।
নির্বাচনে তফসিল মতে, মনোনয়নপত্র সংগ্রহের সময় ১০-১২ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়পত্র গ্রহণের শেষ সময় ১২ ডিসেম্বর রাত ১০টা, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর রাত ১০টা।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৮ ডিসেম্বর এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ৩১ ডিসেম্বর। ওইদিন সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
প্রেসক্লাব নির্বাচন/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply