জাতীয় প্রেস ক্লাবে লকডাউন ২৩ মে পর্যন্ত

১৭ মে ২০২১ (নিউজ ডেস্ক): জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটি ক্লাবে লকডাউনের সময়সীমা ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে। দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এখনও তেমন উন্নতি না হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়। পরে গণমাধ্যমে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান ক্লাবের সাধারণ সম্পাদ ইলিয়াস খান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় নতুন করে শংকা দেখা দিয়েছে। ক্লাব চত্বরে সদস্যদের করোনা টেস্ট পরীক্ষা অব্যাহত আছে। এসব কারণসহ ক্লাব কর্মচারীরা ঈদের ছুটিতে থাকা এবং সদস্যদের স্বাস্থ্যগত স্বার্থের কথা বিবেচনায় নিয়ে ক্লাব ব্যবস্থাপনা কমিটি লকডাউন ২৩ মে পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। সদস্যদের সাময়িক অসুবিধার জন্য ক্লাব কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে ক্লাবের নিরাপত্তা ও পরিচ্ছন্নতা কার্যক্রম এবং অফিস সীমিত সময়ের জন্য খোলা থাকবে বলে জানানো হয়।

প্রেসক্লাবে লকডাউন/কিউটি/রমু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *