জাতীয় প্রেস ক্লাবে শিশু আনন্দমেলা

১০ অক্টোবর ২০২১ (স্পোর্টস ডেস্ক): জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হলো শিশু আনন্দমেলা। দুই দিনের এই আনন্দমেলায় প্রেস ক্লাবের সদস্যদের স্ত্রী ও সন্তানেরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন।

দুই দিনের এ আয়োজনের উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন। উদ্বোধন অনুষ্ঠানের পর অনুষ্ঠিত হয় শিশুদের অংক দৌড়, বিস্কুট দৌড়, যেমন খুশী তেমন সাজো, ভারসাম্য দৌড়, আবৃত্তি ও গানের প্রতিযোগিতা। এদিন মহিলাদের পিলো পাসিং খেলা অনুষ্ঠিত হলেও করোনা অতিমারির কারণে দড়ি টানাটানি খেলাটি বাতিল করা হয়।

দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এ দিন সদস্যদের স্ত্রীদের জন্য আয়োজন ছিল লুডু প্রতিযোগিতা।

শেষ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র। এ পর্যায়ে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সিনিয়র সহ-সভাপতি বরেণ্য সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, সদস্য রহমান মুস্তাফিজ এবং নারী ও শিশু উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

আরও পড়ুন: এজলাসে অসুস্থ হয়ে পড়লেন পরীমনি

উল্লেখ্য, আগামী ২০ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। তবে এ বছর ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবী হওয়ায় ২২ অক্টোবর শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান উদযাপিত হবে।

প্রেস ক্লাব/টিটি/আরএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *