নিউজ ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করার সময় দেয়াল ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন।
শনিবার সন্ধ্যায় টঙ্গী পাগাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল মিয়া, একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান ও টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ।
এ ঘটনায় মাহতাব ও নয়ন নামে আরও দুইজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় মাহতাবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, ওই এলাকায় সকাল থেকে সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনের কাজ করছিলেন ৩০ জন শ্রমিক। সন্ধ্যায় নির্মাণ কাজ চলাকালে পার্শ্ববর্তী একটি প্লটের সীমানা প্রাচীরের দেয়াল ধসে শ্রমিকদের উপর পড়ে। এতে ঘটনাস্থলে ওই তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। এ সময় দুইজন শ্রমিক আহত হন।
খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর একটি দল উদ্ধার কাজ করছে। আহত ও মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ ব্যাপারে টঙ্গী দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান বলেন, আমাদের দমকল বাহিনীর দুটি টিম উদ্ধার কাজ করছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
দেয়াল ধস/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply