টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুই দলেই আছে অভিষিক্ত ক্রিকেটার। বাংলাদেশ শিবিরে অভিষেক হচ্ছে তানজিদ হাসান তামিমের। অন্যদিকে জিম্বাবুয়ে অভিষেক করাচ্ছে জয়লর্ড গাম্বির।

বাংলাদেশের একাদশে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ওপেনিংয়ে লিটন দাসের সাথে খেলবেন তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন। সাইফউদ্দিন বাদে বাকি দুই পেসার শরিফুল ইসলাম এবং তাসকিন আহমেদ। সেই সাথে দুই স্পিনার শেখ মেহেদী হাসান এবং রিশাদ হোসেন তো থাকছেনই।

জিম্বাবুয়েও বেশ শক্তিশালী একাদশ নিয়ে নেমেছে। শন উইলিয়ামস, রায়ান বার্ল, ক্রেইগ আরভিনরা দলের হাল ধরতে প্রস্তুত থাকেন সবসময়ই। সেই সাথে অধিনায়ক সিকান্দার রাজা তো থাকছেনই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ আয়োজিত হবে এই স্টেডিয়ামে।

বাংলাদেশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে: ক্রেইগ আরভিন, জয়লর্ড গাম্বি, শন উইলিয়ামস, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লিভ মাদান্দে, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *