স্পোর্টস ডেস্ক: বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা ক্রিকেট দল।
সিরিজের প্রথম ম্যাচে ২০৬ রানের পাহাড় গড়ে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ম্যাচে ৩ রানে জিতে ১-০তে এগিয়ে যায় সফরকারী শ্রীলংকা। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে লংকানদের।
বাংলাদেশ সিরিজ বাঁচাতে আপ্রাণ চেষ্ট করবে।
টি-টোয়েন্টিতে সিরিজে ২০২২ সালের জুলাইয়ের পর থেকে কোনও দ্বিপাক্ষিক সিরিজে হারেনি বাংলাদেশ। এই সময়ের মধ্যে পাঁচ সিরিজের চারটি জিতেছে টাইগাররা। সবশেষ নিউজিল্যান্ড সিরিজে ড্র করে।
ক্রিকেট/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply