স্পোর্টস ডেস্ক: সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি স্বাগতিক বাংলাদেশের। হতাশার হারের পর আজ সিরিজে টিকে থাকার লক্ষ্যে নামছে টাইগাররা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়। আজ হারলেই সিরিজ থেকে ছিটকে যাবে টাইগাররা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
শুক্রবার (৩ মার্চ) দুপুর ১২টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে নামছে তামিম ইকবালের দল। অন্যদিকে, ইংল্যান্ড স্কোয়াডে রয়েছে দু’টি পরিবর্তন। ক্রিস ওকস এবং জফরা আর্চারের জায়গায় দলে এসেছেন স্যাম কারেন ও সাকিব মাহমুদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম।
ইংল্যান্ড দলের একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, উইল জ্যাকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), মঈন আলি, স্যাম কারেন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, মার্ক উড।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply