স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিকেল তিনটায় ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে একবার মুখোমুখি হয় দুই দল। সেই সাক্ষাতে জয় পায় ইংল্যান্ড।
বাংলাদেশ একাদশ: রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, শামিম হোসেন, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক), ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও মার্ক উড।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















