স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ বাংলাদেশের সামনে। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাট করবে।
আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি রেকর্ড তেমন ভালো নয় বাংলাদেশের। দুই দলের মুখোমুখি ৯ লড়াইয়ে ৬টিই জিতেছে আফগানিস্তান, বাংলাদেশের জয় ৩টি।
ঘরের মাঠে এবার আফগানদের বিপক্ষে জয়ের রেকর্ড বাড়িয়ে নেয়ার পালা টাইগারদের।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, হজরতুল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও ফরিদ মালিক।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply