৩১ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): সাদা বলের সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ডারবানে সিরিজের প্রথম টেস্টে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ।
খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দলে নেই ওপেনার তামিম ইকবাল। পেটের সমস্যার ভুগছেন বাঁ-হাতি ওপেনার।
এরআগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২ ম্যাচ খেলে জয়ের কোনও রেকর্ড নেই বাংলাদেশের। একই সাথে দক্ষিণ আফ্রিকার মাঠেও অভিজ্ঞতা বেশ তিক্ত। বাংলাদেশ ছয় ম্যাচ খেলেছে দেশটিতে আর প্রত্যেকটিতেই হেরেছে বড় ব্যবধানে। আর বাকি পাঁচ ম্যাচ ছিলো ইনিংস ব্যবধানে হার। একটিতে ৩৩৩ রানের পরাজয়। প্রোটিয়াদের বিপক্ষে নিজেদের মাঠে বাংলাদেশ ৬ টেস্ট খেলে দুটি ম্যাচে ড্র করেছে।
এর আগে ওয়ানডে সিরিজের মিশন শেষ। দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। রঙিন পোশাকের লড়াই শেষে এবার বাংলাদেশের সামনে লাল বলের ক্রিকেটের লড়াই।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















