টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

৩ মার্চ (স্পোর্টস ডেস্ক): মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে দুজনের। তারা হলেন- গত বিপিএল কাঁপানো মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী। তবে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। ম্যাচের আগে জানা যায়, তার খেলা হচ্ছে না। বুধবার অনুশীলন করার সময় আঙুলে চোট পান মুশফিক। শততম টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বাড়ল তার।

উইকেট নিয়ে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, উইকেট ভালো মনে হয়েছে। আগে ব্যাট করতে পারলে স্কোরবোর্ড সমৃদ্ধ হবে। সে জন্যই আগে ব্যাটিং করা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজেও লক্ষ্য ট্রফি উঁচিয়ে ধরা। অন্যদিকে ওয়ানডের বদলা নিতে প্রস্তুত আফগান শিবির।

বাংলাদেশ দল: লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মুনিম শাহরিয়ার, মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ক্রিকেট/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *