টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: বাঁচা মরার লড়াইয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য আরেকবার বাংলাদশের পক্ষে গেছে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

টস জিতলে আগে ব্যাটিং করতে চাওয়ার কথা জানিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদিও। সাকিব ব্যাটিং বেছে নেয়ার কারণ হিসেবে বলেছেন, এটা খুবই ভালো ব্যাটিং উইকেট। আবহাওয়ার কথাও মাথায় রাখতে হচ্ছে, এখানে খুবই গরম। শ্রীলঙ্কা ম্যাচে আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু আজকে নতুন, ভালো উইকেট। আশা করি, ব্যাটারদের কাছ থেকে ভালো সংগ্রহ পাব।

শ্রীলঙ্কা ম্যাচ থেকে তিন পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। ফিরেছেন পেসার হাসান মাহমুদ, আফিফ হোসেন। ওয়ানডেতে অভিষেক হচ্ছে শামীম হোসেন পাটোয়ারির। বাদ পড়েছেন ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম, পেসার মুস্তাফিজুর রহমান ও অলরাউন্ডার শেখ মাহেদী হাসান।

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

আফগানিস্তানের একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, গুলবাদিন নায়েব, করিম জানাত, রশিদ খান, ফজলহক ফারুকী ও মুজিব উর রহমান।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *