টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

০৭ জুলাই ২০২১ (স্পোর্টস ডেস্ক): জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে টস জিতে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ। হারারেতে এই খেলা হচ্ছে।

বুধবার দুপুরে জিম্বাবুয়ের হারারে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

এদিকে ব্যাটিংকে গুরুত্ব দিয়েই একাদশ সাজিয়েছে বাংলাদেশ। একাদশে স্পেশালিস্ট বোলার রাখা হয়েছেন তিনজন। তাদের সঙ্গ দেবেন দলে ফেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

এদিকে, করোনার থাবায় জিম্বাবুয়ে একাদশে নেই শন উইলিয়ামস আর ক্রেইগ অরভিন।

বাংলাদেশ একাদশ: মুমিনুল হক, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হুসেইন শান্ত, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

ক্রিকেট/এসকেএম