টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচ।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসভাগ্য গেছে দক্ষিণ আফ্রিকার পক্ষে। আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া অধিনায়ক মার্করাম।

ওয়ানডে ক্রিকেটে ২১ বছরে ২৪ বার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১৮-৬ ব্যবধানে এগিয়ে আছে প্রোটিয়ারা। অন্যদিকে টাইগারদের আছে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের ইতিহাস।

এখন পর্যন্ত বিশ্বকাপে দুই দলের চারবারের লড়াইয়ে ২-২ সমতা। ভারতের মাটিতে দুদলের এটাই প্রথম লড়াই।

আজকের ম্যাচে বোলিং সাইটকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। চার বিশেষজ্ঞ বোলারকে জায়গা দেয়া হয়েছে একাদশে। মুস্তাফিজ, শরিফুলের সাথে তৃতীয় পেসার হিসেবে নেয়া হয়েছে হাসান মাহমুদকে। স্পিনে মিরাজ, সাকিবের সাথে থাকছেন নাসুম।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, লিটন দাস, মিরাজ, শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, মুস্তাফিজ, শরিফুল ও হাসান মাহমুদ।

ক্রিকেট/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *